টাঙ্গাইলে ৪০ কেজি গাঁজা-সহস্রাধিক ইয়াবাসহ আটক ৮
৪০ কেজি গাঁজা ও সহস্রাধিক ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কালিহাতী উপজেলার রাজাবাড়ী এলাকা টাঙ্গাইল টু ময়মনসিংহমুখী সড়কে ১টি প্রাইভেটকার ও ১টি মাইক্রোতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ৬ ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার বাটামাতা হাসিমপুর গ্রামের মো. তারু মিয়ার ছেলে চালক মো, রাসেল মিয়া, ওই জেলা ও উপজেলার বিজয় নগর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. রাকিবুর রহমান, একই জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামের মো. আ. মুন্নাফ এর ছেলে চালক মো. ফারুক হোসেন, খারপাড়া গ্রামের মো. আ. রহমান এর ছেলে মো. খলিল মিয়া, আকাবপুর গ্রামের মো. মন মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন ও কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধলা গ্রামের আ. হাকিম মেম্বার এর ছেলে মো. পাপন হোসেন।
.png)
এ সময় তল্লাশি চালিয়ে ৬টি মোবাইল ফোন ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪০ কেজি গাঁজার মূল্য আনুমানিক ৬ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার রাবনা বাইপাসের আলম ভলকা নাইজিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে ঢাকা টু সিরাজগঞ্জগামী মহাসড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এক হাজার তিন ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ অভিযানে আটককৃতরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মানিক নগর গ্রামের মো. দুলাল হোসেন এর ছেলে মো. মিজানুর রহমান ওরফে ছানা ও মো. আবেদ আলীর ছেলে মো. রায়হান উদ্দিন।
এ সময় তাদের কাছে থাকা ৪টি মোবাইল ফোন ও তিন হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর ও কালিহাতি থানায় পৃথক মামলা হয়েছে।