ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাড়ির চাকার টায়ারের ভেতর ১০ হাজার ইয়াবা, মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ১ এপ্রিল ২০২২
গাড়ির চাকার টায়ারের ভেতর ১০ হাজার ইয়াবা, মাদক ব্যবসায়ী আটক
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক, ছবি সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক এবং মাদক পরিবহন করা প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ থেকে প্রাইভেটকার যোগে একটি বিশাল ইয়াবার চালান নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তি করে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সরওয়ার জাহান মেহেদীর নেতৃত্বে পুলিশের পৃথক টিম বৃহস্পতিবার  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী নতুন ব্রিজের উত্তর পাশে জিদ্দাবাজার এলাকায় এ অভিযান চালায়। 

Advertisement

অভিযানের সময় প্রাইভেট কারের একটি চাকা খুলে টায়ারের ভেতরে ১০টি প্যাকেটে মোড়ানো ১০হাজার ইয়াবা উদ্ধার করে ও ব্যবহৃত গাড়ি উদ্ধার করা হয়। 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, স্থানীয়দের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার উদ্ধার করা হয়েছে। এ সময় চকরিয়া-পেকুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম উপস্থিত ছিলেন বলেও নিশ্চিত করেন। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম বলেন, ইয়াবার বড় একটি চালান যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের পৃথক দুইটি টিম অভিযান চালিয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তির স্বীকারোক্তি মতো গাড়ির চাকা থেকে ইয়াবা উদ্ধার করে গাড়িটি জব্দ করা হয়।

গাড়িচালক পালিয়ে গেলেও গাড়িতে থাকা টেকনাফ উপজেলার মধ্যমপল্লানপাড়ার নুরুল ইসলামের ছেলে খাইরুল বশরকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!