ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১১:২২, ১৭ জুন ২০২২
নোয়াখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ইয়াবাসহ আটককৃত দুই মাদক ব্যবসায়ী-ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী সদর উপজেলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদি নগর গ্রামের মৃত আক্কাছ মিয়ার ছেলে হারুনুর রশিদ কাজল এবং ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ইকবাল হোসেন।

নোয়াখালীর এসপি মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নোয়াখালী পৌরসভার হাউজিং এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৯০০ ইয়াবাসহ তাদের আটক করা হয়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!