বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ বাসস্ট্যান্ড পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- কাষ্টভাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার টিপু সুলতান ও ৫নং ওয়ার্ডের মেম্বার রাশেদুল ইসলাম।
.png)
জেলা ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে কালীগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য বেচাকেনার সময় কালীগঞ্জ বাসস্ট্যান্ড পাকা রাস্তার উপর থেকে কাষ্টভাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার টিপু সুলতান ও ৫নং ওয়ার্ডের মেম্বার রাশেদুল ইসলামকে ১২৫টি ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আবুজার গিফারি বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। শুক্রবার ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে দুই মেম্বারকে আদালতে পাঠানো হয়েছে।