নিহত মহিদুল ইসলাম গান্না বাজারের আলহাজ মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিষয়ের সহাকারী অধ্যাপক এবং কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বুধবার দুপুরে মোটরসাইকেল যোগে মহিদুল ওই এলাকার চুলকানির বাজার থেকে গান্নাবাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাধববপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)
আরো পড়ুন: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন
এর আগে, ঝিনাইদহের কালীগঞ্জে পীর আলী নামে এক মেম্বার প্রার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকালে উপজেলার নলভাঙ্গা গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, নলভাঙ্গা গ্রামের সামছুল হকের ছেলে পীর আলী রাতে পেয়ারা বাগান পাহারা দিতে যায়। রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। সকালে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের খালে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।