এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী বরিশাল ভোলা আন্ত সড়ক অবরোধ করে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে প্রশাসনের আশ্বাসে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আরো পড়ুন >>> আল্লাহর ৯৯ নাম খচিত ‘আসমাউল হুসনা’ মিনার উন্মুক্ত
.png)
এর আগে বুধবার বরিশালের এ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হয় পঞ্চগ্রাম সম্মেলনি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও দিনার গ্রামের দিনমজুর সেলিম হাওলাদারের মেয়ে জুই আক্তার (১১)। বৃহস্পতিবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুইয়ের মৃত্যু হয়।
আরো পড়ুন >>> ‘বাসায় লুটপাট করে অধ্যাপক সাঈদাকে হত্যা করে তারই বাড়ির নির্মাণশ্রমিক’
শুক্রবার জুম্মার নামাজ ও জানাজা শেষে লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে এলাকাবাসী। স্থানীয় পল্লি চিকিৎসক জলিল হোসেন জানান, এলাকাবাসী জুইয়ের মৃত্যুর সঙ্গে জড়িতদের শাস্তি ও বিচার দাবি করেছেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে দেয়া হয়।