ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাটের নিচে সাড়ে ৫ হাজার ইয়াবা, নারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১০, ২১ জানুয়ারি ২০২২
খাটের নিচে সাড়ে ৫ হাজার ইয়াবা, নারী আটক
আটককৃত রিমা আক্তার

কক্সবাজারের টেকনাফে একটি বসত ঘরে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ৫ হাজার ৫৬০টি ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় এক নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত রিমা আক্তার ঐ এলাকার আবুল বশরের স্ত্রী।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়ার আবুল বশরের ঘরের অভিযান চালানো হয়। ঐ সময় তার খাটের নিচ থেকে ৫ হাজার ৫৬০টি ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয় আবুল বশরের স্ত্রী রিমা আক্তারকে। অভিযানের সময় ঐ নারীর ভাই মো. রবিউল কৌশলে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, আটককৃত নারীর স্বামী আবুল বশর ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্য নিজ ঘরে মজুত রেখেছিল। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক রবিউলকে ধরতে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!