ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   
প্রকাশিত: ১২:০৭, ৫ জানুয়ারি ২০২২
টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস

কক্সবাজারের টেকনাফের সাবরাং লবণের মাঠ সংলগ্ন স্লুইস গেইট এলাকায় একটি ব্যাগের ভেতর থেকে ৫ কোটি টাকার মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ আইস  উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (৪ ডিসেম্বর) উপজেলার সাবরাং ইউনিয়নের ঐ এলাকা থেকে আইসগুলো উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, টেকনাফ সাবরাং বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ বিআরএম-০৪ হতে আনুমানিক এক কিলোমিটার পশ্চিমে লবণ মাঠ এলাকায় ৫ নম্বর স্লুইস গেইটের নিচে মাদকদ্রব্য লুকায়িত রয়েছে এমন সংবাদ পেয়ে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও সাবরাং বিওপির বিশেষ টহলদল ঐ এলাকায় তল্লাশি অভিযান চালায়। তল্লাশি চলাকালীন স্লুইস গেটের পানির নিচে পিলারের সঙ্গে লুকায়িত অবস্থায় কালো পলিথিনে মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ব্যাগের ভেতর থেকে ৫ কোটি টাকার মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Advertisement

তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইসগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে স্টোরে জমা রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!