ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ৬ অক্টোবর ২০২১
সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধারের ঘটনায় টেকনাফ ২ বিজিবির সংবাদ সম্মেলন

কক্সবাজারের টেকনাফে দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। যার দাম সাড়ে ৭ কোটি টাকা। এ সময় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত মো. আব্দুল মজিদ ঐ এলাকার হোসেন আলীর ছেলে।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোদার বিল বাজার সংলগ্ন প্রধান সড়কের পাশে অবস্থান নেয়। ঐ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে সেখানে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করতে দেখে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে।

লেফটেন্যান্ট কর্নেল ফয়সল জানান, বিজিবি টহল দলের ধাওয়া খেয়ে এক যুবক মোটরসাইকেল থেকে নেমে ঐ এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে। ঐ বাড়িতে তল্লাশি চালিয়ে সেই যুবককে আটক করা বিজিবির টহল দল। পরে তার মোটরসাইকেল থেকে দুটি প্যাকেটে দেড় কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। যার দাম ৭ কোটি ৫০ লাখ টাকা।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুবাইয়াত কবীর, অপারেশন অফিসার মেজর এম মুহতাসিম বিল্লাল শাকিল প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!