রোববার রাত সাড়ে ১২টার দিকে ঐ উপজেলার বালুখালীতে এ ঘটনা ঘটে। আটককৃত সৈয়দ হোসেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
আরো পড়ুন: রাতের রোহিঙ্গা ক্যাম্পে চলে সন্ত্রাসী গ্রুপের রাজত্ব
.png)
র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ জানান, রোববার রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান দেশে প্রবেশ করবে- এমন খবরে বালুখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয় র্যাব। ঐ সময় একদল মাদক কারবারিকে আসতে দেখে থামার সংকেত দিলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পিছু হটে। পরে বস্তাবন্দি ৫ লাখ ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
আরো পড়ুন: সোনা চোরাচালান, ইয়াবা পাচার ও দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা
তিনি আরো জানান, আটককৃত যুবক বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো পড়ুন: অস্ত্র, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা