আটককৃতরা হলো কক্সবাজারের উখিয়ার ব্রজেন্দ্র দাসের ছেলে ছোটন দাস (৩২), একই এলাকার আহমেদ শেখের ছেলে আমির হোসেন (২০) ও ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বরদিয়া গ্রামের মকবুল আহমদের ছেলে নুর মোহাম্মাদ (১৮)।
ভাঙ্গা থানার ওসি (তদন্ত) বিকাশ মন্ডল জানান, গোপন সূত্রে এ খবর পেয়ে অভিযান চালানো হয়। আটককৃতরা মাওয়ার কাঠালবাড়ি ঘাট থেকে একটি সিএনজি ভাড়া করে ভাঙ্গার উদ্দেশে রওনা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা নিয়ে আসার কথা স্বীকার করে।
.png)
এদিকে আটকের পর তাদের তিনজনকে ভাঙ্গার একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পেটের এক্সরে করা হয়। এ সময় ছোটন দাসের পেটে ক্যাপসুল আকৃতির ২৩টি পুটুলির সন্ধান মিলে। পরে মলের মাধ্যমে বের করে আনা হয় সেগুলো।
এসআই আবুল কালাম আজাদ জানান, ২৩টি পুটলিতে ৯০০ ইয়াবা পাওয়া যায়। বাকি দুজনের পেটেও ইয়াবা রয়েছে কিনা সেটি নিশ্চিতের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা করা হবে।