ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পাঁচজনের পেটে ইয়াবা, ধরা পড়লো চালাকি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৭, ২৬ জানুয়ারি ২০২১
পাঁচজনের পেটে ইয়াবা, ধরা পড়লো চালাকি
পেটের ভেতর থেকে উদ্ধার করা ইয়াবা- ছবি: ডেইলি বাংলাদেশ

নেশা করতে নয়, ব্যবসার জন্য পেটের ভেতরে ঢুকানো হয় ইয়াবা। আর সেই চালাকি ধরা পড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। অবশেষে পেটের ভেতর ব্যবহার করে ইয়াবা পাচারের সময় পাঁচ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানার করাতিটোলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় প্রত্যেকের পেটের ভেতর থেকে মোট চার হাজার ২৩৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন- মো. ইমরান (২৪), আকাশ হোসেন সজীব (২০), মো. হারুন অর রশিদ (২৪), মো. বিল্লাল হোসেন (২৪) ও মো. সাব্বির রায়হান (২১)।

Advertisement

মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে র‍্যাব-১০ এর এএসপি রাকিবুল ইসলাম এ তথ্য জানান।     তিনি আরো জানান, অভিযানে আটক পাঁচ পেশাদার ব্যবসায়ীর পেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ও ৬৯০ টাকাও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে পেটের ভিতর ব্যবহার করে ইয়াবা পাচার করতো। এসব ইয়াবা ঢাকাসহ এর আশপাশের এলাকায় বিক্রিও করতো তারা। আটক ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!