ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাংলাদেশি সেজে পেটে ইয়াবা পাচার, ২ রোহিঙ্গা গ্রেফতার

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪, ১৮ ডিসেম্বর ২০২০
বাংলাদেশি সেজে পেটে ইয়াবা পাচার, ২ রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতার দুই রোহিঙ্গা

বেশভূষায় খাঁটি বাঙালি, করছিলেন বিজয় উদযাপন। সবকিছুই ছিল ঠিকঠাক। কিন্তু হঠাৎ পাল্টে গেল পুরো সমীকরণ। পুলিশের হাতে গ্রেফতারের পর জানা গেল তারা দুইজনই রোহিঙ্গা। বিজয় দিবসে বাঙালি সেজে করছিলেন ইয়াবা পাচারের চেষ্টা।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার নতুন রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৩৫০ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- টেকনাফের মুচনী রোহিঙ্গা শিবিরের আছাদ আলীর ছেলে মো. রফিক ও মো. শফির ছেলে আক্তার ফারুক।

Advertisement

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মাদক বেচাকেনার খবরে নতুন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পেটের ভেতর বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরবর্তীতে পায়ুপথ দিয়ে মোট দুই হাজার ৩৫০ ইয়াবা বের করে আনা হয়। পুলিশের চোখ ফাঁকি দিতে বিজয় দিবসে বাঙালির বেশে ইয়াবা পাচারে বের হয়েছিলেন তারা।

ওসি বলেন, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে সেগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছিলেন বলে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

গ্রেফতারের পর দুই রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। (ভিডিও দেখতে এখানে ক্লিক করুন)

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!