বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
নিহত মোহাম্মদ জাবের কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১-ডব্লিউ ক্যাম্পের ব্লক-ডি/৪-১৪ এর বাসিন্দা মো. এমদাদ হোসেনের ছেলে।
.png)
নিহত রোহিঙ্গার সঙ্গে থাকা ব্যক্তিদের বরাতে লে. কর্নেল আলী হায়দার বলেন, কিছুদিন উখিয়ার শরণার্থী ক্যাম্প থেকে কয়েকজন রোহিঙ্গা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে সাগরে মাছ ধরতে গিয়েছিল। পরে শুক্রবার রাত ২টায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউপির রেজু-আমতলী সীমান্ত দিয়ে ফিরে আসছিলো। এ সময় বাংলাদেশের রেজু-আমতলী সীমান্তের ৪০ নম্বর পিলারের ১০০ গজ মিয়ানমার অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে ঘটনাস্থলে মোহাম্মদ জাবের নামের এক রোহিঙ্গা নিহত হয়।
বিজিবির অধিনায়ক আরো বলেন, পরে শনিবার সকাল ৯টায় কয়েকজন রোহিঙ্গাকে কাধে বহন করে কাপড় মোড়ানো অবস্থায় একটি বস্তু আনতে দেখে বিজিবির সদস্যরা তল্লাশি চালায়। এ সময় এতে একটি ক্ষত-বিক্ষত মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।