সিলেটে দুই মানবপাচারকারীসহ ১৪ রোহিঙ্গা আটক
সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে দুই মানবপাচারকারীসহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। রোববার ভোরে হুমায়ুন রশীদ চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গাদের মধ্যে ৩ জন নারী ও ৭ শিশু-কিশোর রয়েছেন।
আটকরা হলেন- আবদুর রহমান, মো. সিরাজ, সৈয়দ নুর, জুবায়ের আহমদ সৈয়দ, জহুরা বেগম, মো. ইদ্রিস, মো. জুনাইদ, মো. ইউনুস, মো. মুস্তফা, নুর আয়েশা বেগম, মফিজুর রহমান, সৈয়দুর রহমান, আজিজুর রহমানও খুশনামা বেগম।
.png)
আটক দুই মানবপাচারকারী হলেন- কক্সবাজার উখিয়ার কুতুপালং ক্যাম্প (৪)-এর হামিদের ছেলে মো. সাদেকও সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা গ্রামের রিয়াজের ছেলে মো. সেলিম আহমেদ।
র্যাব-৯ এর এএসপি এ কে এম কামরুজ্জামান জানান, রোববার ভোর সাড়ে ৬টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে দুই মানবপাচারকারী ও ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইন্ডিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৪টি আইডি কার্ড, ৭টি মোবাইল ও ৭টি সিম উদ্ধার করা হয়।
আটক ১৪ রোহিঙ্গাকে আইনি প্রক্রিয়া শেষে উখিয়ার কুতুপালং ক্যাম্পে এবং মামলা দায়ের করে দুই মানবপাচারকারীকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এএসপি কামরুজ্জামান।