ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেট সীমান্তে ১১ রোহিঙ্গা আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ১৫ ডিসেম্বর ২০২০
সিলেট সীমান্তে ১১ রোহিঙ্গা আটক
ছবি: সংগৃহীত

সিলেট সীমান্তে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ১১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে জরুরি সেবা ৯৯৯- এর মাধ্যমে ফোন পেয়ে দক্ষিণ সুরমা থানার এসআই শিপুল চৌধুরী তাদেরকে কদমতলী এলাকা থেকে আটক করেন।

মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্ল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ দক্ষিণ সুরমার কদমতলী এলাকা থেকে ১১ রোহিঙ্গাকে আটক করে। এরপর আদালতের নির্দেশে তাদেরকে সোমবার রাতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফের পাঠানো হয়। তারা ভারতে যাওয়ার জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সিলেটে আসেন।

Advertisement

আটকরা হলেন কক্সবাজার উখিয়া থানার ২১ নম্বর ক্যাম্পের ৩ নম্বর স্টেশনের চাকমারকুল পালংখালীর নুর আহমদের ছেলে সুরত আলম, ২ নম্বর ক্যাম্পের এ ব্লকের ১১ নম্বর এর বালুখালি হাসিমের ছেলে মোহাম্মদ আলম, এফ ব্লকের ২ নম্বর ক্যাম্পের ইমাম হোসেনের ছেলে আজিজুর রহমান, একই ব্লকের আজিজুর রহমানের স্ত্রী আসিক আরা, ৩ নম্বর জে ব্লকের ২ নম্বর ক্যাম্পের মোহাম্মদ হোসেনের মেয়ে কালিমা, ১৫ নম্বর ব্লকের ১ নম্বর ক্যাম্পের নূরে আলমের স্ত্রী জামালিদা, ১০ নম্বর ব্লকের ২ নম্বর ক্যাম্পের ছালামতের স্ত্রী হাসিনা বেগম, লাম্বাশিয়া কুতুপালংয়ে ২ নম্বর ক্যাম্পের ১০ নম্বর ব্লকের ছালামত ও হাসিনা বেগম দম্পতির সন্তান জমিলা, রমিদা, রজিদা, মো. জাবেদ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!