ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামুতে ৬ রোহিঙ্গা কিশোর আটক 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ১৩ নভেম্বর ২০২০
রামুতে ৬ রোহিঙ্গা কিশোর আটক 
কক্সবাজারের রামুতে আটক ৬ রোহিঙ্গা কিশোর

কক্সবাজারের রামুতে ৬ রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়েছে। রামু থানা পুলিশের একটি দল বৃহষ্পতিবার সকাল ৭টায় রামু বাইপাস স্টেশন থেকে তাদের আটক করে।

আটককৃতরা সবাই উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসার ছাত্র।

আটককৃতরা হলো, আলী মিয়ার ছেলে মো. ইলিয়াছ, মীর জাফরের ছেলে ফরিদ আলম, মো. বকসুরের ছেলে নাজিম উল্লাহ, সালেহ আহমদের ছেলে সাইফুল হাসান, মো. আলীর ছেলে শোয়াইব ও মো. হাসিমের ছেলে মো. তোয়াহের।

Advertisement

আটককৃত শিশুরা জানিয়েছে, তারা সবাই কুতুপালং ক্যাম্পের ব্লক- সি, ডি/৪ এর আল-জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদরাসার ছাত্র। ওই মাদরাসার এক শিক্ষকের প্ররোচনায় তারা রামু মাদরাসায় পড়াশোনার জন্য আসে। এছাড়া তাদের সঙ্গে থাকা কুতুপালং উনচিপ্রাং এলাকার জাবের ও সৈয়দ নুর নামের ২ কিশোর অভিযান চলাকালে পালিয়ে যায়।

রামু থানার এএসআই মো. সামছুদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ৬ রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!