ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সিগঞ্জে ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৫, ২৫ অক্টোবর ২০২০
মুন্সিগঞ্জে ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক
ইয়াবাসহ আটক রোহিঙ্গারা

মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর থেকে ৯০০ ইয়াবাসহ আটজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ নারীসহ সাতজনই রোহিঙ্গা।

শনিবার বিকেলে মুক্তারপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মুক্তারপুর বিজ সংলগ্ন এলাকা থেকে ৭ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের নিয়ে অভিযান চালিয়ে ৯০০ ইয়াবা ও ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় লৌহজং থেকে আরো একজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!