সোমবার রাত ১০টার দিকে টেকনাফ-সাবরাং সড়কের গুলিক্কার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একরাম টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৫ ব্লকের বাসিন্দা আবুল বাশারের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদর ভিত্তিতে গুলিক্কার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একরামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮০ টাকা।
.png)
এর আগে, ৯ জানুয়ারি রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে র্যাবের গোলাগুলি হয়েছে। এ সময় পাঁচ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ জানান, রোববার রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান দেশে প্রবেশ করবে- এমন খবরে বালুখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয় র্যাব। ঐ সময় একদল মাদক কারবারিকে আসতে দেখে থামার সংকেত দিলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পিছু হটে। পরে বস্তাবন্দি ৫ লাখ ইয়াবাসহ একজনকে আটক করা হয়।