[ দেশজুড়ে ]
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে (শফি উল্লাহ কাটা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক।
.png)
আরো পড়ুন: দুই গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণ: পাঁচ আসামি ২ দিনের রিমান্ডে
তিনি জানান, ১৬নং ক্যাম্পের জি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। এখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পে আমাদের টিম গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!