ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে আগুন

নওগাঁ প্রতিনিধি 
প্রকাশিত: ০২:০০, ৮ জানুয়ারি ২০২২
স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে আগুন
স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে আগুন (ছবি: সংগৃহীত)

নওগাঁর পত্নীতলায় পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারহানা পারভীনের বাড়িতে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।    

শুক্রবার দিনগত রাতে উপজেলার ঘোষনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ফারহানার বাড়ি পত্নীতলার  কমলাবাড়ী এলাকায়। ভোটের দিন সহিংসতা ও পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় স্বামীসহ তাদের পরিবারের চারজন কারাগারে আছেন।

স্থানীয়রা জানান, দিনগত রাতে কে বা কারা এ আগুন লাগিয়েছে। কাউকে দেখা যায়নি। হঠাৎ আগুন দেখে গ্রামবাসীরা চিৎকার শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

Advertisement

এদিকে খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা।

আরো পড়ুন: সীমান্তে মিলল বিরল প্রজাতির নীলগাই

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর পত্নীতলার চার ইউনিয়নের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়।

ঐদিন উপজেলার ঘোষনগর ইউনিয়নের কমলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘোষনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে দুটি কেন্দ্রের ব্যালট ও সরঞ্জাম নিয়ে ফেরার সময় পুলিশের ওপর হামলা চালায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তার ও ইউপি মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকরা। এ সময় তারা পুলিশের দুটি গাড়িতে অগ্নিসংযোগ ও ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!