[ দেশজুড়ে ]
নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত অন্তত ১৫
ছবি : ডেইলি বাংলাদেশ
শরীয়তপুর নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে ইউনিয়নের নলিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নশাসন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মোরগ মার্কা নিয়ে বিজয়ী হন বাদশা মুন্সী। আর ফুটবল মার্কা নিয়ে পরাজিত হন আব্দুর রহমান মাদবর। রহমান বিজয়ী চেয়ারম্যান প্রার্থী দেলোয়ারের হোসেন তালুকদারের সমর্থক। শুক্রবার দুপুরে বাদশা মুন্সী এলাকায় বিজয় মিছিল বের করেন। নশাসনের নলিকান্দি এলাকায় মিছিলটি পৌঁছলে সেখানে হামলা করেন আব্দুর রহমান মাদবর ও তার সমর্থকরা। পরে সংঘর্ষে জড়িয়ে পরেন তারা। এ সময় ১৫ জন আহত হন।
.png)
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর বলেন, হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে কোনো মামলা হয়নি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!