ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় দুই মামলা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫২, ৩০ নভেম্বর ২০২১
নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় দুই মামলা

নরসিংদীর রায়পুরার চান্দেরকান্দি ও উত্তর বাখরনগর ইউপির দুই ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হওয়ার ঘটনায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।

তিনি জানান, রোববার সন্ধ্যায় তৃতীয় ধাপের ভোট শেষে ফলাফল গণনার সময় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাকালে চান্দেরকান্দিতে আরিফ মিয়া ও উত্তর বাখরনগরে ফরিদ মিয়া পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় রায়পুরা থানায় সংশ্লিষ্ট নির্বাচনে প্রিজাইডিং অফিসারা চান্দেরকান্দিতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনে বিরুদ্ধে এবং উত্তর বাখরনগরে পণ্ডিত মেম্বারকে প্রধান করে আরও অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন। 

Advertisement

এখন পর্যন্ত চান্দেরকান্দির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!