ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

প্রার্থীদের কোন্দলের কারণে সহিংসতা হয়: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২০, ৬ জানুয়ারি ২০২২
প্রার্থীদের কোন্দলের কারণে সহিংসতা হয়: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা- ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার জন্য প্রার্থী ও সমর্থকদের দায়ী করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেন, সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন একেবারেই দায়ী নয়। সহিংসতা হয় প্রার্থীদের নিজেদের কোন্দলের কারণে। নির্বাচন ব্যবস্থাপনার জন্য হয় না। প্রার্থী ও তার সমর্থকেরা সহিংসতার জন্য দায়ী।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

এ সময় ইউপি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের দেওয়া বক্তব্যকে ‘মিথ্যাচার’ ও ‘অপবাদ’ হিসেবে আখ্যায়িত করেন প্রধান নির্বাচন কমিশনার। 

Advertisement

তিনি বলেন, মাহবুব তালুকদার মিথ্যাচার করেন। তিনি উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেন। হয়তো তার কোনো অ্যাজেন্ডা আছে, সেটা বাস্তবায়নের জন্য তিনি এমন বক্তব্য দেন।

‘ভোটযুদ্ধ আছে, ভোট নেই’- মাহবুব তালুকদারের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নূরুল হুদা বলেন, তাহলে ৭৫ শতাংশ ভোটার কোত্থেকে আসে? টেলিভিশনে দেখিয়েছেন, সারিবদ্ধভাবে নারী-পুরুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তাহলে এরা কারা? এরা কি ভোটার নন? সুতরাং ওনার (মাহবুব তালুকদার) কথার কোনো সংগতি নেই।

এর আগে, গতকাল নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে। সামনে আরো ভালো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!