ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অমানবিক নিষ্ঠুরতার আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৮, ৮ জানুয়ারি ২০২২
অমানবিক নিষ্ঠুরতার আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন
আগুনে পুড়ে যাওয়া ধান (ছবি: সংগৃহীত)

অনেক আশা নিয়ে বর্গা জমিতে আমন ধান বুনেছিলেন কৃষক মো. খোকন। এ বছর ধানের ফলন দেখে খুশীও হয়েছিলেন তিনি। কিন্তু কে বা কাদের অমানবিক নিষ্ঠুরতার বলি হয়ে আগুনে পুড়ছে তার স্বপ্ন।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলার ৬নম্বর ছিপাতলী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার রাতে কৃষকের পাকা আমন ধানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ক্ষেতে মাড়াই করা সব ধান পুড়ে ছাই হয়ে যায়। তবে কারা ফসলী জমিতে আগুন লাগিয়েছেন তা নিশ্চিত করে বলতে পারেনি ক্ষতিগ্রস্ত কৃষক।

Advertisement

আরো পড়ুন: গৃহবধূর আত্মহত্যা, নির্যাতনে হত্যার অভিযোগ পরিবারের

কান্না জড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত কৃষক মো. খোকন বলেন, অনেক আশা নিয়ে বর্গা জমিতে আমন ধান বুনে ছিলাম। এ বছর ধানের ফলন দেখে খুশীও হয়েছিলাম। পাকা ধান কেটে মাড়াইয়ের জন্য স্তূপ করে রেখে ছিলাম। কিন্তু কে বা কারা আগুন লাগিয়ে দিলে সম্পূর্ণ মাড়াই করে রাখা ধান পুড়ে ছাই হয়ে যায়।

আরো পড়ুন: রাতে বাড়ি না ফেরা যুবকের লাশ ঝুলছে গাছে, হাঁটু ছিল মাটিতে

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার ছিপাতলী ইউপি চেয়ারম্যান নূরুল আহসান লাভু বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। কিন্তু বিষয়টি অমানবিক। করো সঙ্গে কোনো শত্রুতা থাকলে আইনি ব্যবস্থা নিতে পারতেন বলে তিনি মত প্রকাশ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!