[ দেশজুড়ে ]
বরিশালে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে বিনা সরিষা-৯ বীজ ও সারসহ কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ
বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত তেলজাতীয় ফসল উৎপাদনকারী কৃষকদের মাঝে বিনা সরিষা-৯ বীজ ও সারসহ কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় ঐ উপজেলার রাকুদিয়া গ্রামে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সোহেল রানা, উপ-সহকারী কৃষ কর্মকর্তা মো. মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কৃষকরা উপস্থত ছিলেন।
.png)
অনুষ্ঠানে ঐ এলাকার ৩০ কৃষককে বিনামূল্যে বিনা সরিষা-৯ বীজ ও সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত বীজ ও সার দিয়ে ৩০ বিঘা জমিতে বিনা সরিষা-৯ উৎপাদন করতে পারবেন কৃষকরা।
কৃষকদের তেলজাতীয় ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করার পাশাপাশি তেলজাতীয় ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে এ কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে বলে জানান বিনা উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!