রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয় ৪ হাজার ৬৫৯টি নমুনার। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৪৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৩ হাজার ২১৩ জন।
.png)
এতে আরো বলা হয়, মৃতদের মধ্যে এক জন ঢাকার ও অপরজন ময়মনসিংহের। করোনায় মৃত দুইজনই পুরুষ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।