বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৪ জন। শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন।
এর আগে বুধবার স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যান ৫ জন। তখন দেশে মোট মৃত্যু দাঁড়ায় ২৯ হাজার ২১৭ জনের। ঐ সময়ে করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ২৭ জনের শরীরে। তখন মোট শনাক্ত দাঁড়ায় ১৯ লাখ ৯২ হাজার ৫৮ জনে।
.png)
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুইদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।