ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৩, ১৬ জুলাই ২০২২
চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে একজনের। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, ইপিক হেলথ কেয়ার, ল্যাব এইড, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ২০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। 

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২০ দশমিক ৩৯ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ১৪ দশমিক ৯৭ শতাংশ। আক্রাদের মধ্যে নগরীর ৩৮ জন, রাউজানের দুইজন ও হাটহাজারীর একজন রয়েছেন।

Advertisement

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ২৬৯ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৭১৯ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৭ হাজার ৯৮৮ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৬ জন। এর মধ্যে নগরীর ৭৩৬ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!