চট্টগ্রামে নতুন শনাক্ত ৭৭
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ৪১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৮ দশমিক ৪২ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ১৬ দশমিক ৫৯ শতাংশ। আক্রাদের মধ্যে নগরীর ৭২ জন, হাটহাজারীর দুইজন, আনোয়ারার একজন, রাউজানের একজন ও মিরসরাইয়ের একজন রয়েছেন।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৪১২ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৭৪৪ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ১৫৬ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৬ জন। এর মধ্যে নগরীর ৭৩৬ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।