ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় আরো ৮ মৃত্যু,  শনাক্ত ৯.৬৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৮:১৪, ১৯ জুলাই ২০২২
করোনায় আরো ৮ মৃত্যু,  শনাক্ত ৯.৬৬ শতাংশ
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৪৯ জনে, আর আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৬৫০ জন।

Advertisement

২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩, খুলনায় ২ ময়মনসিংহে ২ ও রংপুরে একজন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে সাতজন পুরুষ, একজন নারী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!