ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত ১২.২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৮:৩১, ২০ জুলাই ২০২২
করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত ১২.২০ শতাংশ
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ১১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৯ হাজার ৩৯৫ জনে। মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৫০ জনে। 

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ৮৯২ জন।

২৪ ঘণ্টায় ৯৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯৪৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!