[ করোনাভাইরাস ]
করোনায় একদিনে আরো ৩ জনের মৃত্যু
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় ৩৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪ হাজার ৮৯২ জনে, আর মৃত্যু দাঁড়ালো ২৯ হাজার ২৮৮ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪১ হাজার ৫৪২ জন।
.png)
২৪ ঘণ্টায় ৫ হাজার ১১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২৫৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!