ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে শনাক্তের হার পাঁচ দশমিক ৩৭

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৬, ৩ আগস্ট ২০২২
চট্টগ্রামে শনাক্তের হার পাঁচ দশমিক ৩৭
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময় কেউ মারা যাননি। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার পাঁচ দশমিক ৩৭ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৯ জন ও পটিয়ার একজন রয়েছেন।

Advertisement

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৭১৭ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৮৫০ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৫৬৭ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!