[ করোনাভাইরাস ]
রামেক হাসপাতালে আরো তিনজনের মৃত্যু
ফাইল ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃতরা হলেন- রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার ফিরোজা বেগম, চাঁপাইনবাবগঞ্জ সদরের সুরাতুন নেসা ও নওগাঁর রাণীনগরের আব্দুল গাফফার। এদের মধ্যে ফিরোজা বেগম ও সুরাতুন নেসা করোনা সংক্রমণে মারা গেছেন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আব্দুল গাফফার।
.png)
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনায় দুইজন এবং উপসর্গে একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
পরিচালক আরো জানান, ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১১ জন রোগী। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ছয়জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। ভর্তি অন্য একজন করোনা নেগেটিভ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!