ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে বাড়ল শনাক্তের হার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬, ১৬ আগস্ট ২০২২
চট্টগ্রামে বাড়ল শনাক্তের হার
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, মেডিকেল সেন্টার হাসপাতাল ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ছয়জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ২৮ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল পাঁচ দশমিক ৬০ শতাংশ। আক্রান্তরা সবাই নগরীর বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৭৯৭ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৮৮৪ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৬৮১ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!