ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

করোনার মধ্যে ৪৭ হাজার শিক্ষার্থীর বাল্যবিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪১, ১৫ আগস্ট ২০২২
করোনার মধ্যে ৪৭ হাজার শিক্ষার্থীর বাল্যবিয়ে
ফাইল ফটো

করোনা মহামারিতে আশঙ্কাজনকভাবে বেড়েছে বাল্যবিয়ে। ২০২১ সালে দেশের ১১ হাজার ৬৭৯টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় চার লাখ ৮১ হাজার ৫৫ জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশ নেয়নি। এর মধ্যে বাল্যবিয়ে হয়েছে ৪৭ হাজার ৪১৪ শিক্ষার্থীর। 

সোমবার গণমাধ্যমে পাঠানো মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের পরিদর্শন ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে মাধ্যমিক পর্যায়ে ভর্তি শিক্ষার্থীর সংখ্যা ৬৫ লাখ ৫৬ হাজার ৫৩৬ জন। এর মধ্যে বালক ২৯ লাখ ৬২ হাজার ৪৬ জন এবং বালিকা ৩৫ লাখ ৯৪ হাজার ৪৯১ জন। ২০২১ সালে মাধ্যমিক পর্যায়ে ভর্তি শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৬৬ লাখ ৪৯ হাজার ৫৩৮ জনে উন্নীত হয়। এর মধ্যে বালক ৩০ লাখ ২১ হাজার ২৩৩ জন এবং বালিকা ৩৬ লাখ ২৮ হাজার ৩০৫ জন। প্রাপ্ত তথ্যে কোভিড-১৯ মহামারির মধ্যে ২০২০ সালের তুলানায় মোট শিক্ষার্থী বেড়েছে ৯৩ হাজার ২ জন।

Advertisement

আরো বলা হয়, ২০২১ সালের বার্ষিক পরীক্ষায় অংশ নিয়েছে ৬১ লাখ ৬৮ হাজার ৪৮৩ জন শিক্ষার্থী। এদের মধ্যে বালক ২৮ লাখ পাঁচ হাজার ৭৯১ জন এবং বালিকা ৩৩ লাখ ৬২ হাজার ৬৯২ জন। পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা চার লাখ ৮১ হাজার ৫৫ জন, যা মোট শিক্ষার্থীর সাত দশমিক ২৩ শতাংশ।

তথ্য অনুযায়ী, বাল্যবিয়ের কারণে ৪৭ হাজার ৪১৪ জন পরীক্ষায় অনুপস্থিত, শিশুশ্রমে যুক্ত হওয়ার কারণে পরীক্ষায় অংশ নেয়নি ৭৭ হাজার ৭০৬ জন এবং অন্যান্য কারণে অংশ নেয়নি ৩ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন শিক্ষার্থী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!