ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫১, ১৭ আগস্ট ২০২২
করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২১২
ফাইল ফটো

শ্বাসতন্ত্রের রোগ করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৯ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩১৪ জনই রয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৪ হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৬৬টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক শূন্য ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

এদিকে মহামারি শুরু থেকে দেশে এ পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৯০ হাজার ৩৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৬ লাখ ৭৬ হাজার ১৪৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ লাখ ১৪ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ৫৩৯ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৫০৪ জন।

দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!