ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

একদিনে আরো ১৭৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৬, ২৩ আগস্ট ২০২২
একদিনে আরো ১৭৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৭৫ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত ২৯ হাজার ৩১৬ জন মারা গেছেন। আর এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৩২৩ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫১৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৯ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৩৫০ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!