ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় একজনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৭, ২২ আগস্ট ২০২২
করোনায় একজনের মৃত্যু, বেড়েছে শনাক্ত
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১০ হাজার ১৪৮ জনে। এই সময়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩১৬ জনে দাঁড়িয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ২১ জন।

Advertisement

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৫ হাজার ৬৫৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!