ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দিল্লিতে করোনার প্রাদুর্ভাব বাড়ছে, মাস্ক পরায় বাধ্যবাধকতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৩৬, ১২ আগস্ট ২০২২
দিল্লিতে করোনার প্রাদুর্ভাব বাড়ছে, মাস্ক পরায় বাধ্যবাধকতা জারি
ফাইল ছবি

করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করায় ফের মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপ করেছে দিল্লি সরকার।

বৃহস্পতিবার (১১ আগস্ট) এ ঘোষণা দিয়েছে রাজ্য প্রশাসন। 

বিবৃতিতে বলা হয়, বিধিনিষেধ অমান্যকারীকে ৫০০ রুপি জরিমানা গুণতে হবে। কারণ জনগণের মাঝে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব মেনে চলাসহ করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কমেছে।

Advertisement

ভারতে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে- এমন আশঙ্কা স্বাস্থ্যবিদদের। তারা বলছেন, চলতি মাসে শনাক্তের হার বেড়েছে ১৫ শতাংশ। যে তালিকায় সবচেয়ে বেশি শিশুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কড়াকড়ি আরোপের পরামর্শ তাদের।

আরো পড়ুন>> জমানো টাকা দিতে ব্যাংকের টালবাহানা, অস্ত্র হাতে কর্মকর্তাদের জিম্মি

বৃহস্পতিবার দিল্লিতে ২১শ’র বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদিন করোনায় প্রাণ হারান ৮ জন। গেল এপ্রিলেও কড়াকড়ি আরোপ করেছিল দিল্লি প্রশাসন।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!