ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে করোনা মোকাবিলায় প্রধান মুখ ফাউচি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৯, ১৬ জুন ২০২২
যুক্তরাষ্ট্রে করোনা মোকাবিলায় প্রধান মুখ ফাউচি করোনায় আক্রান্ত
ড. অ্যান্থনি ফাউচি

যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের (ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস - এনআইএআইডি) পরিচালক ও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি করোনায় আক্রান্ত হয়েছেন। 

বুধবার এক বিবৃতিতে এনআইএআইডি জানায়, ৮১ বছর বয়সী ফাউচির উপসর্গ মৃদু এবং তিনি দুই করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম দুই ডোজ ও দুটি বুস্টার ডোজ নিয়েছেন। প্রতিষ্ঠানটি সিএনএনকে জানিয়েছে, তাকে অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড দেওয়া হচ্ছে।

এনআইএআইডি জানিয়েছে, অ্যান্টিজেন টেস্টে ফাউচির করোনা শনাক্ত হয়। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কোভিড সংক্রান্ত নির্দেশনা মেনে তিনি এখন বাড়ি থেকে কাজ করবেন। করোনা নেগেটিভ হলেই জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটস (এনআইএইচ) ক্যাম্পাসে সশরীরে কাজে ফিরবেন। 

Advertisement

তবে সম্প্রতি তিনি বাইডেনের সংস্পর্শে আসেননি বলে জানিয়েছে এনআইএইচ।

গত বছরের শেষদিকে করোনার অতিসংক্রামক নতুন ধরন ওমিক্রনের প্রকোপ শুরুর পর পূর্ণ ডোজ টিকা নেয়া অনেকে করোনায় আক্রান্ত হচ্ছে। এখন আবার ওমিক্রনের বিএ.৪ ও বিএ.৫ উপধরনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বলা হচ্ছে, করোনার নতুন এই দুই উপধরনের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেদ করার ক্ষমতা বেশি। 

১৯৮১ সাল থেকে যুক্তরাষ্ট্রে হওয়ার প্রত্যেকটি মহামারি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন ফাউচি। এইডসের বিরুদ্ধে প্রাথমিক লড়াইয়ে নেতৃত্বের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন। দেশটির করোনা মহামারি মোকাবিলায়ও প্রধান মুখ তিনি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রের যখন দিশেহারা অবস্থা, মানুষ উদ্বিগ্ন, তাদের কাছে তখন করোনা নিয়ে বিশ্বাসযোগ্য তথ্যের উৎসের ক্ষেত্রে আস্থা রাখার মতো একজন হয়ে ওঠেন ফাউচি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!