ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় বিশ্বে আরো ১৭০০ মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩, ২৬ আগস্ট ২০২২
করোনায় বিশ্বে আরো ১৭০০ মৃত্যু 
ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ১ হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দেড় শতাধিক কমেছে। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৬৪ লাখ ৮২ হাজার ২৯২ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৮ হাজার ২২৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১৮ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৬০ কোটি ৩৯ লাখ ৪৪ হাজার ৮৫৪ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শুক্রবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

Advertisement

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৪১০ জন এবং মারা গেছেন ২৯৩ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ৬৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩৭ হাজার ৮৮৭ জন মারা গেছেন।

এদিকে যুক্তরাষ্ট্র গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৭১৯ জন এবং মারা গেছেন ২৪৫ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার ৬৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৬৮ হাজার ১১১ জন মারা গেছেন। 

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৩৯ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৬৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ৩২৮ জনের।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৩৫ জন এবং মারা গেছেন ৮৪ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১৭ লাখ ৪৫ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭৫ হাজার ১২৭ জন মারা গেছেন। 

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৯১৯ জন। একই সময়ে অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৭৬ জন এবং মারা গেছেন ৮৩ জন। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!