ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনায় আরো ১৭০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪১, ২৩ জুলাই ২০২২
বিশ্বে করোনায় আরো ১৭০০ জনের মৃত্যু
ফাইল ফটো

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬১ হাজার ৫৮৮ জন এবং এ ভাইরাসজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৫৯ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ২৪ হাজার ৭৭৮ জন।

করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এসব তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় এ পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছেন মোট ৫৭ কোটি ৩৫ লাখ ১ হাজার ২১৩ জন এবং এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৬৪ লাখ ৭০২ জনের। এছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৩ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৯৮৩ জন।

Advertisement

এদিকে শুক্রবার দৈনিক সংক্রমণ বিশ্বে শীর্ষে ছিল জাপান। আর এ দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এছাড়া জাপানে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৮৬ জন এবং এ রোগে মারা গেছেন ৩৮ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৩০৯ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ১৫১ জন।

জাপান ও যুক্তরাষ্ট্র ব্যতীত বিশ্বের সংক্রমণ-মৃত্যুর উচ্চহারের দেশগুলো হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ৭৪ হাজার ৩৪৮, মৃত ১১৩), ইতালি (নতুন আক্রান্ত ৭১ হাজার ৭৫ জন, মৃত ১৫৫ জন), দক্ষিণ কোরিয়া (নতুন আক্রান্ত ৬৮ হাজার ৫৭৯ জন, মৃত ৩১ জন), ব্রাজিল (মৃত ২৭৫ জন, নতুন আক্রান্ত ২৪৪ জন), স্পেন (মৃত ১৮১ জন, নতুন আক্রান্ত ২৪ হাজার ২৩৪ জন) ও মেক্সিকো (মৃত ১১৫ জন, নতুন আক্রান্ত ৩৩ হাজার ৬৬০ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ৫২৮ জন। এ রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৬৮৯ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪০ হাজার ৮৩৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

এরপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এ ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে ডব্লিউএইচও। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!