[ করোনাভাইরাস ]
করোনায় দুইজনের মৃত্যু, শনাক্তের হার ৮.৩৬
ফাইল ফটো
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময় ৬২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৩৬ শতাংশ।
এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৮৯৯ জনে, আর মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৫৮ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৩ হাজার ২৫৯ জন।
২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৯৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৪১৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৩৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!