[ করোনাভাইরাস ]
করোনায় আরো দুই মৃত্যু, শনাক্ত ৩১০
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩১০ জনের।
রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদফতরের তথ্যানুযায়ী, দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩৪ জনে। এছাড়াও করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৮৮৭ জনে।
.png)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪৬ জন। একই সময়ে ৩ হাজার ৫০০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৪৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৮৭ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!