ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় এক মৃত্যুর দিনে শনাক্ত ৪৩৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০২২
করোনায় এক মৃত্যুর দিনে শনাক্ত ৪৩৫
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩৫ জনে। অপরদিকে একই সময়ে ৪৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৫ হাজার ৭৪৩ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ২৬৭ জন।

Advertisement

২৪ ঘণ্টায় ৪ হাজার ১১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ১২২ টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!