[ করোনাভাইরাস ]
করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৬
ফাইল ফটো
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩৪৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৩ জনে, আর শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার সাত দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬০ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ১১ শতাংশ। করোনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
.png)
করোনায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৮৬ জন। এ নিয়ে সর্বমোট করোনা থেকে সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!