ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনায় ৮৮০ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৬৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫, ১৯ অক্টোবর ২০২২
বিশ্বে করোনায় ৮৮০ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৬৩ হাজার
ফাইল ফটো

করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৮৮০ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় দেড়শো। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭৩ হাজার ৮৯৪ জনে।

একই সময়ে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৪৯৮ জন। যা আগের দিনের তুলনায় ২ লাখ ১৫ হাজার বেশি। মোট শনাক্ত হয়েছেন ৬৩ কোটি ৭ লাখ ৮ হাজার ২২৮ জন।

বুধবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ফ্রান্সে। অন্যদিকে দৈনিক প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র।

Advertisement

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৬৬৬ জন এবং মারা গেছেন ১০১ জন। শুরু থেকে এখন পর্যন্ত ৩ কোটি ৬৩ লাখ ৫৫ হাজার ৬৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৬ হাজার ৮১ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৫১ জন এবং মারা গেছেন ১৪১ জন। এখন পর্যন্ত ৯ কোটি ৮৯ লাখ ৬ হাজার ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৯১ হাজার ৬৩ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!