ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে করোনায় মৃত্যু-শনাক্ত দুটোই কমেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২১, ২০ অক্টোবর ২০২২
দেশে করোনায় মৃত্যু-শনাক্ত দুটোই কমেছে
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এ ভাইরাসে ২ জনের মৃত্যু হয়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এছাড়া ২৪ ঘন্টায় নতুন করে ২৪৩ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩০০ জন। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, আজ ৪ হাজার ১৭৪ জনের নমুনায় নতুন করে ২৪৩ জন করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৩৬ শতাংশ। বুধবার করোনা শনাক্তের হার ছিল ৭ দশমিক ১৮ শতাংশ। আজ কমে হয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। 

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ২৮৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৭ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭০ জন। শনাক্তের হার ৫ দশমিক ৪৪ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!